Friday, May 22, 2026
Home অর্থ-বানিজ্য কুমিল্লা ইপিজেডে ৫০ লাখ ডলারের বিনিয়োগ, জুতাশিল্পে ৫০০ কর্মসংস্থান

কুমিল্লা ইপিজেডে ৫০ লাখ ডলারের বিনিয়োগ, জুতাশিল্পে ৫০০ কর্মসংস্থান

সামোয়া ও চীন (তাইওয়ান) মালিকানাধীন প্রতিষ্ঠান এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেড কুমিল্লা ইপিজেডে জুতা ও জুতার আনুষঙ্গিক সামগ্রী উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠানটি ইনসোল, আউটসোল, মিডসোল এবং পিইউ জুতা উৎপাদনের লক্ষ্যে ৫০ লাখ ৩০ হাজার (৫.০৩ মিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগ করবে।

বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. জিয়া রুইহং চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বছরে ৩০ লাখ জোড়া ইনসোল, ১২ লাখ জোড়া আউটসোল ও ৩২ লাখ জোড়া মিডসোল এবং ১০ লাখ জোড়া পিইউ জুতা উৎপাদন করবে। কোম্পানিটিতে ৫০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক- অতিরিক্ত দায়িত্ব (জনসংযোগ) খাদিজা পারভীনসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

১১ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এইসব জেলায় নদীবন্দরে সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের...

ঈদে ট্রেনে ফেরার ১ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হবে আগামী...

পাওনা আদায়ে ফ্যামিলিটেক্স বিডির সম্পদ বিক্রি করলো বেপজা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের কারখানা ও করপোরেট প্রধান কার্যালয় বন্ধ অবস্থায় পেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিনিধিদল। এক্সচেঞ্জটির পরিদর্শনে কোম্পানিটির কার্যক্রম দীর্ঘদিন ধরে...

খান ব্রাদার্সের চেয়ারম্যানসহ ৭ কর্মকর্তাকে ১ কোটি ৪০ লাখ টাকা জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর নিয়ে কারসাজি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানির চেয়ারম্যানসহ সাত কর্মকর্তাকে মোট...

Recent Comments