Monday, May 11, 2026
Home জাতীয় কুমিল্লার ১১ আসনের ৮টিতে বিএনপির জয়

কুমিল্লার ১১ আসনের ৮টিতে বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে বেসরকারিভাবে ৮টিতে বিএনপি, ১টিতে জামায়াত, ১টিতে এনসিপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টা পর্যন্ত গণনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। তিনি ১৫৯ কেন্দ্রের মধ্যে ১২৭ কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫০ ভোট।

 

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ৭৫ হাজার ৯৯৩ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিদ্রোহী প্রার্থী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান পেয়েছেন  ৬১ হাজার ৫১৭ ভোট।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে এগিয়ে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১৪৩ কেন্দ্রে পেয়েছেন  ১ লাখ ৪৩ হাজার  ১২৮ ভোট।

 তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৬৪৪ ভোট। 

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১৪২ কেনন্দ্রে বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬৭০ ভোট। এখানে তার নিকটতম অবস্থানে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোবারক হোসেন।  তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫০১ ভোট।

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা ও সদর দক্ষিণ) আসনে  ১ লাখ ৯৯ হাজার ৩১০ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মো. মনিরুল হক চৌধুরী।

এখানে তার পরের অবস্থানে আছেন জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। তিনি পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩০ ভোট।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে এগিয়ে আছেন বিএনপির মনোনয়ন না পাওয়া দলের বিদ্রোহী প্রার্থী আতিকুল আলম শাওন বিজয়ী হয়েছেন। তিনি ১০৫ কেন্দ্রে পেয়েছেন ৬৯  হাজার  ৬২১ ভোট। এখানে দ্বিতীয় অবস্থানে আছেন বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। তিনি পেয়েছেন ৩৬ হাজার ২৮২ ভোট। কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন ১ লাখ ৬৭ হাজার ৪৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে দ্বিতীয় অবস্থানে থাক্ াজামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪১ হাজার ২০৯ ভোট।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিপুল ভোটে এগিয়ে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। ১৩৪ কেন্দ্রের ১০৮ কেন্দ্রে ১ লাখ ৩৭ হাজার ১৩ ভোট। এখানে দ্বিতীয় অবস্থানে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। তিনি পেয়েছেন ভোট  ৯০ হাজার ৭৪৫।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া ১৫৩কেন্দ্রে  ৭১ কেন্দ্রে পেয়েছেন ৭৫ হাজার ২১১ ভোট। এখানে এখানে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামীর প্রার্থী ইয়াসিন আরাফাত পেয়েছেন  ৫১ হাজার ১৮৭ ভোট।  কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে এগিয়ে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা.সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ৫০ কেন্দ্রে পেয়েছেন ৬৭ হাজার ২৭ ভোট। এখানে দ্বিতীয় অবস্থানে আছেন বিএনপির প্রার্থী মো. কামরুল হুদা। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৬০৯ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাজধানীর যেসব স্থানে বসছে কোরবানির পশুর হাট

ঢাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর...

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে: নৌমন্ত্রী

নৌ খাতে সমন্বয়হীনতা কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৬টি সংস্থা...

পণ্যমূল্যে স্বস্তি দিতে টিসিবির ১০ দিনের কর্মসূচি শুরু আজ

ঈদুল আজহা সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আজ সোমবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ...

ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে  জানা গেছে,অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয়...

Recent Comments