Wednesday, June 24, 2026
Home জাতীয় কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

কিশোরগঞ্জে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রয়াত আল্লামা আতাহার আলীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর জামিয়াতুল ইমদাদিয়া ও তৌহিদী জনতার ব্যানারে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদী মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জামিয়াতুল ইমদাদিয়ার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা, স্থানীয় আলেম-ওলামারা এবং বিভিন্ন ইসলামি সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, আল্লামা আতাহার আলী ছিলেন একজন প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ ও সমাজ সংস্কারক। তার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য মুসলিম উম্মাহর আবেগকে আঘাত করেছে।

বক্তারা অবিলম্বে ফজলুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় নেতাদের সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ার দুঃসাহস না দেখায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments