Friday, January 23, 2026
Home জাতীয় কারা স্থায়ী নিষেধাজ্ঞা পেতে পারেন, জানালো ঢাকার মার্কিন দূতাবাস

কারা স্থায়ী নিষেধাজ্ঞা পেতে পারেন, জানালো ঢাকার মার্কিন দূতাবাস

অনুমোদিত ভ্রমণকাল শেষ হওয়ার পরও কেউ যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাকে ফেরত পাঠানো এবং স্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হতে পারে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। কারা স্থায়ী নিষেধাজ্ঞা পেতে পারেন, জানালো ঢাকার মার্কিন দূতাবাস

বৃহস্পতিবার (৫ জুন) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আপনার অনুমোদিত ভ্রমণকাল শেষ হওয়ার পরও যদি আপনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তাহলে আপনাকে দেশে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে তার প্রশাসন। এরইমধ্যে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় সময় বুধবার (৪ জুন) নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বেশ কয়েকটি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

প্রতিবেদন বলছে, ১২টি দেশের নাগরিকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আর সাতটি দেশের নাগরিকরা থাকবেন আংশিক নিষেধাজ্ঞার আওতায়। ৯ জুন থেকে এ আদেশ কার্যকর হবে।

এর আগে গত ২৩ মে ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, যদি যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তার মনে হয় যে, কারো ভ্রমণের প্রধান উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়া এবং এর মাধ্যমে শিশুর জন্য সেখানকার নাগরিকত্ব অর্জন করা, তাহলে তারা সেই পর্যটন ভিসার আবেদন বাতিল করবেন। এ ধরনের আবেদন বৈধ নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফ্যাসিবাদের সহযোগীরাই গণভোটে ‘না’ বলছে—আদিলুর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সরকার গণভোটের আয়োজন করেছে...

পোস্টার নিষিদ্ধকে ইতিবাচক দেখলেও অনলাইনে অপপ্রচার নিয়ে দুশ্চিন্তায় প্রার্থীরা

বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে পোস্টার ছিল বহুদিনের পরিচিত অনুষঙ্গ। দেয়াল, বিদ্যুতের খুঁটি কিংবা দোকানের সামনে প্রার্থীদের পোস্টার নির্বাচন ঘিরে চেনা দৃশ্য। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ...

রবিবার যে ৪ জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনী প্রচার-প্রচারণার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী রবিবার (২৫ জানুয়ারি) তিনি...

এয়ারলাইন্সগুলোর জন্য সুখবর : সারচার্জ কমে ৭২ থেকে ১৪

দেশের এভিয়েশন খাতের দীর্ঘদিনের সংকট নিরসনে অবশেষে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে সরকার। সাতটি বিমানবন্দরে বিভিন্ন খাতে আদায়কৃত বার্ষিক সারচার্জ ৭২ শতাংশ থেকে কমিয়ে...

Recent Comments