Tuesday, June 9, 2026
Home আন্তর্জাতিক কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

কানাডার একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়িয়ে দেশটির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, বিজ্ঞাপনটি তাৎক্ষণিকভাবে বন্ধ করার কথা ছিল, কিন্তু কানাডা তা গত রাতে ওয়ার্ল্ড সিরিজ চলাকালে প্রচার হতে দিয়েছে, জেনেও যে এটি একটি প্রতারণা।

 বিতর্কিত এই বিজ্ঞাপনটি তৈরি করেছে কানাডার অন্টারিও প্রাদেশিক সরকার। এতে ১৯৮০–এর দশকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের একটি বক্তৃতার অংশ ব্যবহার করা হয়েছে, যেখানে তিনি বিদেশি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেছিলেন।

আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, অন্টারিও সরকারের প্রচারিত বিজ্ঞাপনে ব্যবহৃত রেগানের বক্তব্যগুলো আসল ভাষণের অংশ হলেও, সেগুলোর ক্রম পরিবর্তন করা হয়েছে।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্র এই সপ্তাহে কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। ওয়াশিংটনের অভিযোগ, অন্টারিও সরকার রেগানের বক্তব্য বিকৃত করে উপস্থাপন করেছে এবং এর মাধ্যমে ট্রাম্পের শুল্কনীতিকে ঘিরে আসন্ন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের ওপর প্রভাব ফেলতে চেয়েছে।

তবে শুক্রবার অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে পরামর্শের পর তারা সোমবার থেকে যুক্তরাষ্ট্রে প্রচার অভিযান সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করা যায়।

ফোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ লিখেছেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতি কোন পথে এগোবে এবং শুল্ক নীতির প্রভাব সম্পর্কে আলোচনার সূচনা করা। আমরা সেই লক্ষ্য অর্জন করেছি, কারণ আমাদের বার্তা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে পৌঁছেছে।’

তিনি আরও জানান, সপ্তাহান্তে আমাদের দল যুক্তরাষ্ট্রের দর্শকদের সামনে এই বার্তা রাখবে, যাতে আমরা ওয়ার্ল্ড সিরিজের প্রথম দুই ম্যাচে বিজ্ঞাপনটি প্রচার করতে পারি।

উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প বিভিন্ন দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপ করছেন। এতে কানাডার মতো দীর্ঘদিনের মিত্র দেশের সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েনে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments