Wednesday, July 15, 2026
Home অর্থ-বানিজ্য কাঁচা মরিচের দাম উর্ধ্বমুখী, চাল-মুরগিতে নেই পরিবর্তন

কাঁচা মরিচের দাম উর্ধ্বমুখী, চাল-মুরগিতে নেই পরিবর্তন

রাজধানীর বাজারে ফের বেড়েছে সবজির দাম। টানা বৃষ্টিপাতে ক্ষেতে পানি জমে সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচসহ অধিকাংশ শাকসবজির দাম বেড়েছে। তবে চাল ও মুরগির বাজারে আপাতত কোনো বড় ধরনের পরিবর্তন হয়নি, যা কিছুটা স্বস্তি দিচ্ছে সাধারণ ক্রেতাদের

শুক্রবার (১১ জুলাই) কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি চমক দিয়েছে কাঁচা মরিচের দাম। দুইদিন আগেও যেখানে কেজি প্রতি দাম ছিল ১৩০-১৪০ টাকা, সেখানে এখন তা ২৪০ থেকে ৩৫০ টাকায় পৌঁছেছে।

বিক্রেতারা বলছেন, মৌসুমি বৃষ্টিতে মরিচের ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সরবরাহ কমে গেছে। মরিচ বিক্রেতা সজল জানান, “এই সময়টাতে প্রতিবছরই দাম বাড়ে, তবে এবারের বৃষ্টিতে ক্ষতির মাত্রা অনেক বেশি।”

সবজি বিক্রেতা আনিস জানান, “বেগুন ৮০, শসা ৫০, করলা ৫০, ঢ্যাঁড়শ ৪০ এবং গাজর ১২০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ ঠিক হলে দাম আবার কমে আসবে।”

বাজারে সবজি কিনতে আসা গৃহিণী নাসিমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন বাজারে এসে নতুন চমক পাচ্ছি। বিশেষ করে কাঁচা মরিচের দাম তো সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।”

তবে চালের বাজারে আপাতত স্থিতিশীলতা রয়েছে। মিনিকেট বিক্রি হচ্ছে ৮২-৮৫ টাকা, নাজিরশাইল ৮৫-৯০ টাকা এবং মোটা চাল ৫৬-৬০ টাকায়।

মুরগির বাজারেও বড় কোনো পরিবর্তন নেই। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০-১৬০ টাকায় এবং সোনালি মুরগি ২৯০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংসের দামেও স্থিতি রয়েছে, যদিও মাছের বাজার কিছুটা চড়া।

ক্রেতা-বিক্রেতা উভয়েই বাজার মনিটরিং আরও জোরদার করার দাবি জানিয়েছেন, যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা না বাড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments