Sunday, July 19, 2026
Home কর্পোরেট কমিউনিটি ব্যাংকের ৬৮তম পরিচালনা পর্ষদ সভা সম্পন্ন

কমিউনিটি ব্যাংকের ৬৮তম পরিচালনা পর্ষদ সভা সম্পন্ন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬৮তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিচালক (আইজিপি) ও ব্যাংকের চেয়ারম্যান বাহারুল আলম বিপিএম।

সভায় উপস্থিত ছিলেন র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান, অ্যাডিশনাল আইজি কাজী মো. ফজলুল করিম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ) মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (পুলিশ কল্যাণ ট্রাস্ট) আহম্মদ মুঈদ এবং ইন্সপেক্টর ও পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কামরুল হাসান তালুকদার। এছাড়াও ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং কোম্পানি সচিব সাইফুল আলম সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের বর্তমান ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ব্যাংকের সেবা প্রসার, প্রযুক্তি নির্ভর ব্যাংকিং কার্যক্রম ও গ্রাহকসেবা উন্নয়নে নেয়া পদক্ষেপগুলো।

কমিউনিটি ব্যাংক বিভিন্ন সময়ে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে বিশেষ আর্থিক ও সেবা মূলক উদ্যোগ গ্রহণ করে আসছে। এই সভা সেই প্রক্রিয়ার ধারাবাহিক অংশ হিসেবে, ব্যাংকের পরিচালনা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভায় উপস্থিত কর্মকর্তারা ব্যাংকের উন্নয়ন ও আর্থিক স্থিতিশীলতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments