Saturday, May 2, 2026
Home কর্পোরেট ওয়ালটন ফ্রিজ কিনে এবার মিলিয়নিয়ার হলেন নেত্রকোণার খোকন মিয়া

ওয়ালটন ফ্রিজ কিনে এবার মিলিয়নিয়ার হলেন নেত্রকোণার খোকন মিয়া

দেশব্যাপী চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’। ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ব্র্যান্ডের একটি ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন নেত্রকোণার খোকন মিয়া। ঈদের আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে খোকন মিয়ার পরিবার।

শনিবার (৮ মার্চ) দুপুরে নেত্রকোণা সদরে মদন বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।

উল্লেখ আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে ‘দেশজুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারো মিলিয়নিয়ার’ স্লোগানে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২। এর আওতায় চলতি বছরের ঈদুল আযহা পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার।

এই ক্যাম্পেইনের আওতায় গত মাসের ২৭ তারিখ নেত্রকোণা সদরের বনোয়াপাড়াক এলাকায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘জে এস ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক’ থেকে ৩৯ হাজার ২৯০ টাকা দিয়ে একটি ফ্রিজ কেনেন খোকন মিয়া। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নাম্বার এবং ক্রয়কৃত ফ্রিজের মডেল নাম্বার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরেই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে ১০ লাখ টাকা পাওয়ার একটি মেসেজ যায়।

খোকন মিয়া বলেন, ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাবো এবং আমার ভাগ্য এভাবে খুলবে এটা কোনোদিন কল্পনাও করিনি। আজ আনুষ্ঠানিকভাবে আমার হাতে ১০ লাখ টাকা তুলে দিলো ওয়ালটন কর্তৃপক্ষ। এই টাকা দিয়ে কৃষি জমি ও গরু কিনবো। আমার মতো সাধারণ ক্রেতাদের এমন বিশাল সুবিধা দেয়া ওয়ালটনের এক মহৎ কাজ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ডিভিশনাল সেলস ম্যানেজার মশিউর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার আদনান রায়হান এবং ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘জে এস ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক’ এর স্বত্বাধিকারী মাহাবুব আলম তামিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সিলেট সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

সিলেট সফর শেষে সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে নিয়ে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) রাত ৮টা ১৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...

ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘প্রাণিসম্পদ অধিদফতরের’ নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির একটি অনুমতিপত্র প্রচারিত হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে...

নেপালে ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট অনুষ্ঠিত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো টেক জায়ান্ট ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এতে নেপাল ও বাংলাদেশের ওয়ালটনের আড়াইশো শতাধিক ডিস্ট্রিবিউটর ও বিজনেস পার্টনার অংশ নেন।...

পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করছে ঢাকা-দিল্লি

ঢাকা-দিল্লি পুরোদমে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম ফের চালু করার পদক্ষেপ গ্রহণ করেছে। যা গত দেড় বছরের কূটনৈতিক উত্তেজনার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার একটি বড়...

Recent Comments