Saturday, May 30, 2026
Home কর্পোরেট এসবিএসি ব্যাংকের ব্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকের ব্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসির ব্রাঞ্চ অ্যান্টি মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ব্যামেলকো) সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) ও এসইভিপি মো. মাসুদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউইয়ের অতিরিক্ত পরিচালক ড. মো. রায়হানুল ইসলাম এবং এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলাম।

সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউইয়ের যুগ্ম পরিচালক মো. আনোয়ারুল হক ও রাজিব হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন এসবিএসি ব্যাংকের ডেপুটি ক্যামেলকো ও ভিপি এএনএম মেজবাহুল হাসান।

সম্মেলনে বক্তারা ব্যাংক খাতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে করণীয় ও কৌশল নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে মানি লন্ডারিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে প্রয়োজনীয় পরামর্শ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে অফিস। ‌২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আর একদিন ভোগ করবেন...

৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি ফ্লাইট

হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি...

Recent Comments