Monday, April 20, 2026
Home কর্পোরেট এমটিবি ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

এমটিবি ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন এবং সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) যৌথভাবে একটি বিশেষ আয়োজন করেছে। এই বছরের প্রতিপাদ্য ছিল, “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ”।

 

অনুষ্ঠানটি সাভারের সিডিডি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী, সহযোগী গোলাম রাব্বানী এবং সিডিডির নির্বাহী পরিচালক এএইচএম নোমান খান ও সহকারী সমন্বয়কারী গোপাল চন্দ্র সাহা।

 

আয়োজনের মূল আকর্ষণ ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক ডিভাইস বিতরণ। এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে বিতরণকৃত ডিভাইসগুলো তাদের দৈনন্দিন জীবনযাপনকে সহজ করার লক্ষ্য নিয়ে সরবরাহ করা হয়। অনুষ্ঠানে একটি সচেতনতা সেশনও অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিবন্ধীদের সম্মুখীন হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করা হয়।

 

এমটিবি ফাউন্ডেশন এবং সিডিডির এই যৌথ উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের উপহার সামগ্রী বিতরণ

হজ যাত্রীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে হজ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, সিআরও এবং চিফ অব ইসলামিক ব্যাংকিং মো: জাকির...

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

Recent Comments