Friday, June 26, 2026
Home কর্পোরেট এমজেএল বাংলাদেশ পিএলসি-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এমজেএল বাংলাদেশ পিএলসি-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোমবার সকাল ১১টায় ভার্চুয়াল কনফারেন্সিং-এর মাধ্যমে এমজেএল বাংলাদেশ পিএলসি-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী।

এজিএম-এ উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব আজম জে চৌধুরী এবং পরিচালকবৃন্দের মধ্যে জনাব তানজিল চৌধুরী, ড. মোহাম্মদ তামিম, ড. মোহাম্মদ আলী খান। এছাড়াও স্বতন্ত্র পরিচালকবৃন্দ ড. জি. এম. খুরশীদ আলম এবং সুরাইয়া জান্নাত, এফসিএ সভায় অংশগ্রহণ করেন। কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, কোম্পানি সেক্রেটারি এবং সাধারণ শেয়ারহোল্ডারগণও সভায় উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির সাম্প্রতিক আর্থিক ফলাফল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে, সম্মানিত শেয়ারহোল্ডারগণ ৫২% নগদ লভ্যাংশ অনুমোদন করেন, যা কোম্পানির স্থিতিশীল আর্থিক অবস্থার প্রতিফলন।

চেয়ারম্যান এবং পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডারগণ এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাটি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আলোচনা এবং প্রশংসার মধ্য দিয়ে সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট...

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

Recent Comments