Tuesday, June 9, 2026
Home কর্পোরেট এভারকেয়ার হসপিটাল ঢাকার ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে

এভারকেয়ার হসপিটাল ঢাকার ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে

দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকা শিশু হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবার লক্ষ্যে নরসিংদীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। দেশের মানুষের জন্য বিশ্বমানের সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে হাসপাতালটি এই কার্যক্রম হাতে নেয়।

২৮ ও ২৯ নভেম্বর নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই ক্যাম্পে শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্যাম্পের নেতৃত্ব দেন এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ (ঢাকা ও চট্টগ্রাম)-এর শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা, সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন। তিনি শিশুরোগীদের আউটডোর সেবা প্রদান ছাড়াও ২ডি ও কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি করেন।

এছাড়া, এভারকেয়ার হসপিটালসের কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সোহেল আহমেদ সার্জারিসংশ্লিষ্ট রোগীদের সেবা প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক। এছাড়া রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, বেলাবো উপজেলা সাবেক চেয়ারম্যান আবু তারেক মো. আ. আল হোসাইন, এভারকেয়ার হসপিটালের চিকিৎসকগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এভারকেয়ার হসপিটাল ঢাকা দেশের সর্বস্তরের মানুষের জন্য সাধ্যের মধ্যে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে শিশুদের বিনামূল্যে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা, রোগ নির্ণয়, ডাক্তারের পরামর্শ, ভর্তি-পূর্ব সহায়তা এবং উন্নত চিকিৎসার জন্য রেফার করার সুযোগ দেওয়া হয়। হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে ডিভাইস, বেলুনসহ প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়ে থাকে।

ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. তাহেরা নাজরীন বলেন, “বিশ্বে প্রতি এক হাজার শিশুর মধ্যে ৮ থেকে ১২ জন জন্মগত হৃদরোগ নিয়ে জন্মায়। আমাদের দেশে এই রোগের চিকিৎসা এখনো প্রয়োজনের তুলনায় কম। এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিভাগ সর্বস্তরের শিশুদের জন্য অবিরাম চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের আমরা বিনামূল্যে বিশ্বমানের সেবা দেওয়ার চেষ্টা করছি। এই মানবিক উদ্যোগকে আরও শক্তিশালী করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments