Saturday, May 16, 2026
Home কর্পোরেট এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তারেক রিয়াজ খান এবং মোহাম্মদ ফয়জুর রহমান আনুষ্ঠানিকভাবে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

এই কৌশলগত সহযোগিতার অধীনে, এনআরবি ব্যাংক পিএলসি-র সকল ডেবিট ও ক্রেডিট কার্ডধারী এবং কর্মচারীরা বিভিন্ন ধরনের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। এর মধ্যে প্যাথলজিক্যাল পরীক্ষা, রেডিওলজি ও ইমেজিং পরীক্ষা-নিরীক্ষা এবং বেড ও রুম ভাড়ার মতো বিভিন্ন পরিষেবার উপর ৩০% পর্যন্ত বিশেষ ছাড় পাবেন। সার্বক্ষনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্যাথলজিক্যালসেবা দিতে বাড়ী থেকে নমুনা সংগ্রহ সহ অনলাইনে ডাক্তার পরামর্শের বিশেষ সুবিধা পাওয়া যাবে।

এছাড়াও, এই অংশীদারিত্বের মাধ্যমে ইন্টারনাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, রিউম্যাটোলজি, ডার্মাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, গাইনোকোলজি এবং পেডিয়াট্রিক্স সহ একাধিক বিভাগে অত্যন্ত অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকদের কাছ থেকে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ পাওয়া যাবে। সেবা নিশ্চিত করার জন্য সার্বক্ষনিক কল সেন্টারের মাধ্যমে পরামর্শ দেয়া হবে।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এনআরবি ব্যাংক পিএলসি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিটেইল ব্যাংকিং-এর প্রধান মো. তৌফিকুল আলম চৌধুরী, কার্ডস-এর প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স-এর প্রধান মো. শফিকুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন। ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ ফিনান্সিয়াল অফিসার আবু রায়হান আল বেরুনি, কাস্টমার রিলেশনস ও কর্পোরেট মার্কেটিং-এর প্রধান তারেক সামি রহমান এবং বিজনেস ডেভেলপমেন্ট ও অপারেশনস বিভাগের ব্যবস্থাপনা দলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অ্যাক্সেনটেক উপস্থাপিত ফিকি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হলো রবি আজিয়াতা পিএলসি

শুক্রবার, ১৫ মে ২০২৬ তারিখে এক প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘টুর্নামেন্ট ২০২৬’, যেখানে বাংলাদেশে দলগত কাজ, ক্রীড়াসুলভ মনোভাব এবং কর্পোরেট...

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর বাসভবন থেকে সড়কপথে জেলার উদ্দেশে রওনা হন তিনি। সফরকে...

ফারাক্কা বাঁধ মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেশের অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে...

যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বৈদ্যুতিক ক্যাবল লাইনের উন্নয়ন এবং লাইনের পাশের গাছপালার শাখা-প্রশাখা কাটতে আজ শনিবার (১৬ মে) দেশের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোর...

Recent Comments