Saturday, July 18, 2026
Home কর্পোরেট এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলন

এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলন

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক পিএলসির নেতৃত্বে সিরাজগঞ্জে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় অফিসার্স ক্লাবে গতকাল ‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ লেনদেন’ শীর্ষক স্লোগানে আয়োজিত এ সম্মেলনে ৩৫টি ব্যাংক অংশগ্রহণ করে। এনআরবিসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সম্মেলনের উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং ও আর্থিক সচেতনতা সৃষ্টি, সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে যুক্ত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা ও এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এনআরবিসি ব্যাংকের রাজশাহী জোনের প্রধান অসিম কুমার দাস ও সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক উদয় কুমার দত্ত।
সম্মেলনে সিরাজগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

Recent Comments