Sunday, July 12, 2026
Home কর্পোরেট এনআরবিসি ব্যাংকের খুলনা জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের খুলনা জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের খুলনা জোনের টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে, ২০২৬) যশোরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান,এফসিএমএ। সভায় সভাপতিত্ব করেন খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিম। সভায় খুলনা অঞ্চলের সকল শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব‍্যাংকের পরিচালনা পর্ষদ এনআরবিসি ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে| তিনি বলেন, আমানতকারীদের আমানত সব সময় নিরাপদ এবং ব্যাংকের ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব সকল কর্মকর্তা-কর্মচারীর।

তিনি আরও বলেন, ব্যাংকের সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ফরেনসিক অডিট কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি জানান, একটি টেকসই ব্যাংক গড়ে তুলতে সর্বস্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক বর্তমানে বিভিন্ন সূচকে সমসাময়িক ব্যাংকগুলোর তুলনায় শীর্ষ অবস্থানে রয়েছে| বিশেষ করে ব্যাংকের পারফর্মিং অ্যাসেট, অপারেটিং ইনকাম ও অপারেটিং প্রফিট ধারাবাহিকভাবে ইতিবাচক অগ্রগতি অর্জন করছে। তবে সম্ভাবনার বিবেচনায় ব্যাংকটির আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এ জন্য ঋণ বিতরণ বৃদ্ধি, ঋণ আদায়ে তদারকি জোরদার এবং ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সেবা, বিশেষ করে নতুন ই-লোন সংক্রান্ত সেবা এবং রেমিটেন্স সেবার প্রসার ঘটানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ বলেন, খুলনা অঞ্চলের শাখা ও উপশাখাগুলোতে বিনা সুদ ও ¯^ল্প সুদের আমানত বৃদ্ধির উল্লেখযোগ্য সুযোগ রয়েছে| এ সুযোগ কাজে লাগিয়ে ক্ষুদ্র ও রিটেইল আমানতের ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি খেলাপি ঋণ আদায় নিশ্চিত করে ব্যাংকের মুনাফা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, গুণগত অর্থায়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি এনআরবিসি ব্যাংককে একটি টেকসই আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর কৌশল বাস্তবায়ন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments