Saturday, July 18, 2026
Home পুঁজিবাজার এনআরবিসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান উপস্থিত ছিলেন।

ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. ফিরোজ আহমেদের সঞ্চালনায় সভায় আরো অংশ নেন ডিএমডি ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ডিএমডি ও সিবিও মো. শাহীন হাওলাদার, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, উদ্যোক্তা পরিচালক ও সাধারণ শেয়ারহোল্ডাররা।

সভায় উপস্থাপিত ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালে বিগত বছরের তুলনায় আমানত ২ হাজার ৮৬৯ কোটি টাকা বা ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯ হাজার ৮৪২ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সঙ্গে বিতরণকৃত ঋণ ও অগ্রিমের পরিমাণ ১৪ হাজার ৭৫৭ কোটি টাকা থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৯৭৩ কোটি টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯০ কোটি টাকায়। ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ২০২৫ সালে পরিচালন মুনাফা ২০২৪ সালের তুলনায় ২৩৭ কোটি টাকা বা ১০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫৬ কোটি টাকা অর্জিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

Recent Comments