Sunday, April 19, 2026
Home কর্পোরেট এডিসন রিয়েল এস্টেট ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

এডিসন রিয়েল এস্টেট ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি এবং আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এডিসন রিয়েল এস্টেটের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এডিসন রিয়েল এস্টেটের করপোরেট অফিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের গ্রাহকরা এডিসন রিয়েল এস্টেটের হারমিয়া, আদ্রিয়ানা, আইরিস এবং অরলিন্স প্রকল্প থেকে সম্পত্তি ক্রয়ে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য সহজ ও লাভজনক বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে, যা ব্যাংকের গ্রাহকবান্ধব নীতিরই প্রতিফলন।

এডিসন রিয়েল এস্টেটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে তারা ক্রেতাদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত আবাসন সমাধান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং এডিসন রিয়েল এস্টেটের চেয়ারম্যান ও সিইও মো. আমিনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এসইভিপি সজিব রহমান, ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল এবং এডিসন রিয়েল এস্টেটের এডিশনাল ডিরেক্টর (অপারেশন্স) এস. এম. শাহিদুল করিম মুন্না, প্রোডাক্ট মার্কেটিং বিভাগের ডিরেক্টর আহমেদ পাশা, হেড অব ফাইন্যান্স এস. এম. ফয়সাল রেজা সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments