Saturday, April 18, 2026
Home কর্পোরেট এক্স ইনডেক্স কোম্পানিজ উন্মোচন করলো নতুন পরিচয় ও দীর্ঘমেয়াদি ভিশন ২০৫০

এক্স ইনডেক্স কোম্পানিজ উন্মোচন করলো নতুন পরিচয় ও দীর্ঘমেয়াদি ভিশন ২০৫০

দীর্ঘ পাঁচ দশকের পথচলা ও সফলতার ধারাবাহিকতায় নতুন ব্র্যান্ড পরিচয় উন্মোচন করেছে এক্স ইনডেক্স কোম্পানিজ। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ভিশন ২০৫০’ সামনে রেখে প্রতিষ্ঠানটির নতুন নাম ও লোগো উন্মোচন করা হয়।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই গ্রুপটি এখন আর কেবল প্রথাগত ব্যবসায় সীমাবদ্ধ না থেকে বরং উদ্ভাবননির্ভর একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের লক্ষ্য নিয়েছে। অনুষ্ঠানে এক্সআইসি-র চেয়ারম্যান স্থপতি মো. মাজহারুল কাদের এই পরিবর্তনের তাৎপর্য তুলে ধরে বলেন, “আমাদের এই পুনর্গঠন কেবল নাম বা লোগো পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়।

এটি আগামী প্রজন্মের জন্য একটি অর্থবহ ও দায়িত্বশীল প্রতিষ্ঠান গড়ার অঙ্গীকার। বিগত পাঁচ দশকের আস্থা ও ঐতিহ্যের ওপর ভিত্তি করেই আমরা আগামীর প্রস্তুতি নিচ্ছি। ”

অনুষ্ঠানে মাজহারুল কাদেরকে এক্সআইসি-র ‘চেয়ারম্যান, ইমেরিটাস অ্যাডভাইজার ও কো-ফাউন্ডার’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার বলেন, “এক্সআইসি-র নতুন পরিচয় আমাদের কাজের ধরণ ও আগামীর ভাবনার প্রতিফলন।

আমাদের লক্ষ্য হচ্ছে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের জন্য এমন কিছু অনন্য পণ্য ও সেবা নিয়ে আসা, যা প্রকৃতপক্ষে জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। ”

স্বচ্ছতা, সম্মান ও টেকসই প্রবৃদ্ধিকে মূল ভিত্তি হিসেবে ঘোষণা করেছে এক্সআইসি। কোনো ট্রেন্ড অনুসরণ নয়, বরং নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে বাজারে নিজেদের স্বতন্ত্র অবস্থান গড়তে চায় প্রতিষ্ঠানটি। সফল অতীতকে সঙ্গী করে নতুন এই পথচলা আগামী প্রজন্মের কাছে একটি শক্তিশালী ও আধুনিক উত্তরাধিকার রেখে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments