Thursday, June 11, 2026
Home কর্পোরেট একযোগে ৮ এটিএম বুথ উদ্বোধন করল আইএফআইসি ব্যাংক

একযোগে ৮ এটিএম বুথ উদ্বোধন করল আইএফআইসি ব্যাংক

গ্রাহকদের আর্থিক লেনদেনকে আরো সহজ, দ্রুত ও নিরাপদ করতে চলতি বছর দেশব্যাপী দেড় শতাধিক এটিএম বুথ স্থাপন করছে আইএফআইসি ব্যাংক।

বছরজুড়ে গৃহীত এ কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল একযোগে আটটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।

রাজধানীর আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালক ও বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয়দের উপস্থিতিতে রাজধানীসহ ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, টাঙ্গাইল ও নরসিংদী জেলার নবস্থাপিত এটিএম বুথগুলোতে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করা হয়। গ্রাহক পরিষেবা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক এ উদ্যোগ নিয়েছে।

বর্তমানে সারা দেশে ১ হাজার ৪০০-এর বেশি শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।...

বিশেষ মন্ত্রিসভা বৈঠকে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাজেটের বিভিন্ন...

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ব্যয় কমাতে একাধিক খাতে কর ও শুল্ক অব্যাহতির প্রস্তাব আসতে পারে। আজ...

ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ডাকটিকিট উন্মোচন

আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬কে সামনে রেখে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত...

Recent Comments