Sunday, May 24, 2026
Home অর্থ-বানিজ্য একজনের সঞ্চয়পত্রের টাকা তুলে নিয়েছেন আরেকজন! জালিয়াতির ঘটনায় মামলা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

একজনের সঞ্চয়পত্রের টাকা তুলে নিয়েছেন আরেকজন! জালিয়াতির ঘটনায় মামলা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

জালিয়াতির মাধ্যমে অন্যের সঞ্চয়পত্রের টাকা তুলে নেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট অপরাধী চক্রের বিরুদ্ধে মামলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও মুখপাত্র সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী।

তিনি জানান, সঞ্চয়পত্র থেকে যাদের হিসাবে অর্থ গেছে এবং যারা জালিয়াতিতে জড়িত, তাদের চিহ্নিত করে মামলা করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সঞ্চয়পত্রের সিস্টেম পরিচালনায় নিয়োজিত কোনো কর্মকর্তার পাসওয়ার্ড ব্যবহার করেই এই জালিয়াতি করা হয়েছে। এ ঘটনায় মতিঝিল থানায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে একটি অপরাধী চক্র জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এনএসসি সিস্টেমে প্রবেশ করে মেয়াদ শেষ হওয়ার আগেই অন্যের সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা নিজেদের হিসাবে স্থানান্তর করে নেয়। এভাবে প্রায় ২৫ লাখ টাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে আরও ৫০ লাখ টাকা তোলার চেষ্টা করলে কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসে বিষয়টি এবং তা আটকে দেওয়া হয়।

জালিয়াতির ঘটনাটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে ধরা পড়ে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র জানায়, প্রাথমিক তদন্তে ব্যাংকের অভ্যন্তরীণ কিছু কর্মকর্তার সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে তথ্যপ্রযুক্তি বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি আর না ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন...

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর...

বাংলাদেশ ব্যাংকের ক্লাস্টার ফাইন্যান্সিং ও এফএসএফডিএমএসএমই স্কিমে যুক্ত হলো এমটিবি

দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগের বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি বড় উদ্যোগে যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।...

নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়া ২১ প্রার্থীকে ফের সময় দিল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২১ প্রার্থী এখনো নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে...

Recent Comments