Wednesday, July 15, 2026
Home জাতীয় বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়: ঢাকায় চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়: ঢাকায় চীনা রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, কোনো বিদেশি শক্তির হুকুম ছাড়াই প্রতিটি সিদ্ধান্ত বাংলাদেশ নিজেই গ্রহণ করে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ-চীন সম্পর্ক: এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এ অনুষ্ঠানের আয়োজন করে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসেডরস (এওএফএ)।

প্রশ্নোত্তর পর্বে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের বক্তব্যের প্রসঙ্গ উঠলে ইয়াও ওয়েন বলেন, “কোনো বিদেশি শক্তির হুকুম ছাড়াই প্রতিটি সিদ্ধান্ত বাংলাদেশই নিয়ে থাকে। এটাই আমার বোঝাপড়া। বাংলাদেশ যাতে নিজের সক্ষমতায় আরও স্বাধীন ও শক্তিশালী হতে পারে, সেখানে সহযোগিতা করে যাওয়াই চীনের নীতি।”

তিনি আরও বলেন, “আমরা চাই, আপনাদের কোনো বিদেশি রাষ্ট্রের কথায় বা হুকুমে চলতে না হয়। এটাই আমাদের নীতি।”

চীনা রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ এখন গণতান্ত্রিক উত্তরণ এবং জাতীয় পুনরুজ্জীবনের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বাংলাদেশের একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন, সামাজিক স্থিতিশীলতা এবং জনগণের উন্নত জীবনযাত্রা আন্তরিকভাবে কামনা করে চীন।”

ইয়াও ওয়েন আরও জানান, রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই চীন-বাংলাদেশ সম্পর্ক বিকাশের মূল চালিকা শক্তি। “চীন বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত,” বলেন তিনি।

সেমিনারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের মূল সিদ্ধান্ত ও ফলাফল তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments