Thursday, April 30, 2026
Home কর্পোরেট এআই ও আইওটি প্রযুক্তিতে সমৃদ্ধ ওয়ালটনের নতুন স্মার্ট ফ্রিজ

এআই ও আইওটি প্রযুক্তিতে সমৃদ্ধ ওয়ালটনের নতুন স্মার্ট ফ্রিজ

নতুন প্রজন্মের ফ্রিজ বাজারে আনলো ওয়ালটন, যা স্বাস্থ্যকর ও স্মার্ট জীবনযাত্রার প্রতিশ্রুতি দিচ্ছে। সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত সাতটি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই সিরিজে রয়েছে থ্রি-ডোর স্মার্ট রেফ্রিজারেটর, ইনভার্টার টেকনোলজির রিভার্সিবল ডোর ফ্রিজ, ওয়াটার ডিসপেন্সারসহ সেমি নো-ফ্রস্ট ও ডিজিটাল কন্ট্রোল ডিসপ্লের মডেল।

৫৬০ লিটার ধারণক্ষমতার থ্রি-ডোর ফ্রিজটিতে ব্যবহৃত হয়েছে এমএসও ইনভার্টার প্রযুক্তি, ডুয়েল টেম্পারেচার কন্ট্রোল, টার্বো ও সুপার কুলিং সেটিংস। এতে সংযোজন করা হয়েছে ওয়ালটনের নিজস্ব উদ্ভাবিত ‘এআই ডক্টর’ ফিচার, যা কুলিং পারফরমেন্সে সমস্যা হলে স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করে সমাধানের চেষ্টা করে। প্রয়োজনে নিকটস্থ সার্ভিস সেন্টারে অ্যালার্ট পাঠিয়ে দ্রুত সমাধান নিশ্চিত করে। আইওটি প্রযুক্তির ফলে এসব স্মার্ট ফ্রিজ মোবাইল অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে নিয়ন্ত্রণ করা যায়। আরও আছে ইউভি-সি ও ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর প্রযুক্তি, যা ফ্রিজের অভ্যন্তরীণ বায়ুকে জীবাণুমুক্ত রাখে এবং ফল-সবজির পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখে।

নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে ৩৪৩ ও ৩০৮ লিটারের কনভার্টিবল মোডযুক্ত রিভার্সিবল ডোর ফ্রিজ, ২৬৮ লিটারের ওয়াটার ডিসপেন্সার ফ্রিজ, ৩৪৮ লিটারের সেমি নো ফ্রস্ট মডেল এবং ২১০ লিটারের স্লিম ডিজাইনের স্মার্ট ফ্রিজ।সাশ্রয়ী দামের এই ফ্রিজগুলোর মধ্যে ওয়ালটনের উন্নত ভিউ অ্যাঙ্গেলসহ এন্ড্রয়েড বিগ ডিসপ্লে স্মার্ট রেফ্রিজারেটরের দাম প্রায় দুই লাখ টাকা, যেখানে অন্যান্য ব্র্যান্ডের দামের তুলনায় তা অনেক কম।

ওয়ালটনের এসব ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্ট, ১২ বছরের কম্প্রেসার গ্যারান্টি ও ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবার সুবিধা রয়েছে। আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকেরা পাচ্ছেন দ্রুত ও নির্ভরযোগ্য সেবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর...

আইটি কনসালট্যান্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি কনসালট্যান্ট পিএলসি ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা...

ইউনাইটেড পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৯ এপ্রিল...

Recent Comments