Tuesday, January 20, 2026
Home কর্পোরেট উত্তরায় বাংলাদেশের প্রথম হায়াত প্লেস হোটেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

উত্তরায় বাংলাদেশের প্রথম হায়াত প্লেস হোটেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আন্তর্জাতিক  হোটেল চেইন হায়াত হোটেলস কর্পোরেশন আজ (১৯ নভেম্বর) বাংলাদেশে তাদের প্রথম হোটেল হায়াত প্লেস ঢাকা উত্তরা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ৮৫ রুম-বিশিষ্ট নতুন এই হোটেলে অতিথিদের জন্য আধুনিক ও আরামদায়ক সব ধরণের বিশ্বমানের সেবা-সুবিধার ব্যবস্থা থাকবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে হায়াত প্লেস ঢাকা উত্তরা অবস্থিত। হোটেলে আছে কিং, টুইন, বিমানবন্দর রানওয়ে ভিউ রুমসহ ৮৫টি অত্যাধুনিক ও সুসজ্জিত রুম। অতিথিরা ‘জিং’ রেস্তোরাঁয় সুস্বাদু সব খাবার ও ‘দ্য মার্কেটে’ মজাদার স্ন্যাকস উপভোগ করতে পারবেন। এছাড়া, সন্ধ্যাকালে ঢাকার অন্যতম সুন্দর রুফটপ স্পট ‘জিং স্কাইবার’এ বসে সূর্যাস্ত ও রানওয়ে ভিউ উপভোগ করা যাবে।

অতিথিদের জন্য হোটেলে আছে ২০০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন ডাইনিং স্পেস, আধুনিক ব্যাঙ্কুয়েট হল, মিটিং রুম ইত্যাদি। বিজনেস ট্রাভেলার, বিশেষ করে গার্মেন্টস সেক্টরের সাথে সংশ্লিষ্টদের জন্য এটি হতে পারে আদর্শ স্থান। পোশাক শিল্প, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক ব্যবসার কেন্দ্র হিসেবে ঢাকা আন্তর্জাতিকভাবে পরিচিত। তাই বিদেশি ক্রেতা, সোর্সিং এজেন্ট, কনসাল্টেন্ট, মেইনটেনেন্স টিম, এয়ারলাইন ক্রু’দের জন্যও হায়াত প্লেস ঢাকা উত্তরা এক আদর্শ নিবাসস্থল। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল জোন ও আসন্ন মেট্রো সংযোগের নিকটে অবস্থানের কারণে হায়াত প্লেস ঢাকা উত্তরা বিজনেস ট্রাভেলারদের জন্য এক দুর্দান্ত গন্তব্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে হায়াত প্লেস ঢাকা উত্তরা’র জেনারেল ম্যানেজার কেভিন থমাস ম্যাকইনটাইর বলেন, “বিমানবন্দরের এতো কাছাকাছি হায়াত প্লেস অবস্থিত হওয়ায় অতিথিরা সহজে এখানে যাতায়াত করতে পারবে। বিমানবন্দর ও প্রধান শিল্পাঞ্চলের সহজ সংযোগ, আধুনিক ডিজাইন এবং আমাদের ২৪/৭ সেবার মাধ্যমে আমরা দেশি-বিদেশি অতিথিদের এক অনন্য অভিজ্ঞতা প্রদানে সম্পূর্ণ প্রস্তুত। উত্তরার প্রথম আন্তর্জাতিক ব্র্যান্ডেড আপস্কেল হোটেল হিসেবে হায়াত প্লেস নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আমি আশাবাদী।”

হায়াত প্লেস ঢাকা উত্তরা বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে, যা কেবল আন্তর্জাতিক অতিথিদের জন্যই নয়, বরং ঢাকার ক্রমবর্ধমান নগর করিডোরে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। বিস্তারিত তথ্য জানতে ও রুম রিজার্ভেশনের জন্য ভিজিট করুন hyattplace.com

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঢাকায় বাড়িভাড়া নিয়ে বড় সুখবর

প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রবণতা ঠেকাতে ২ বছরের আগে ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি...

প্রতারণা মামলায় ফের কারাগারে ইভ্যালির রাসেল ও শামীমা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) আবারও ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির শীর্ষ দুই কর্মকর্তা—চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার...

টবি ক্যাডম্যানের পদত্যাগের খবর ভিত্তিহীন বলে দাবি চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানে পদত্যাগের খবর সঠিক নয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার...

সেবা সংক্রান্ত অভিযোগ ও এর অগ্রগতি ট্র্যাক করা যাচ্ছে বিকাশ অ্যাপেই

এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন সহজেই। অভিযোগ জানানোর প্রক্রিয়া...

Recent Comments