Friday, July 10, 2026
Home জাতীয় ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার

ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট উত্থাপন করা হবে আজ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন।

এটি পাস হলে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট হবে দেশের ৫৫তম জাতীয় বাজেট। একই সঙ্গে এটি হবে বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম এবং অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট।

এর আগে বিএনপি সরকারের সর্বশেষ জাতীয় বাজেট উপস্থাপিত হয়েছিল ২০০৬-০৭ অর্থবছরে। সে সময় অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন প্রয়াত এম সাইফুর রহমান। প্রায় দুই দশক পর আবারও বিএনপি নেতৃত্বাধীন সরকার জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে।

দীর্ঘ ১৯ বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের পূর্ণাঙ্গ জাতীয় বাজেট উপস্থাপনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল রাজস্ব আহরণ এবং বিনিয়োগ স্থবিরতার মতো নানা চ্যালেঞ্জের মধ্যে আসছে এই বাজেট। তাই নতুন সরকারের জন্য প্রস্তাবিত বাজেটকে গুরুত্বপূর্ণ পরীক্ষার মঞ্চ হিসেবে দেখছেন অর্থনীতিবিদেরা।

জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রীসহ সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক সদস্য প্রথমবারের মতো সংসদীয় বাজেট প্রক্রিয়ার অংশ হতে যাচ্ছেন। এদিকে, আকারের দিক থেকে এটি হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর বাজেটে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ। এছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৭ শতাংশ। এদিকে, বাজেটে আগামী (২০২৬-২৭) অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার। এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

বিনিয়োগে গতি আনা, কর্মসংস্থান বাড়ানো এবং একটি আধুনিক ও স্বচ্ছ কর ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে আয়কর সংক্রান্ত একগুচ্ছ বড় প্রস্তাব পেশ করা হতে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

  টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় বাড়তি...

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের তালিকায় যুক্ত হল বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট। যমুনা নদীর তীরে নতুন এ দুটি নদীবন্দর চালুর বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নৌ-পরিবহন...

সীমান্তে বিএসএফের পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...

বাজারে যাওয়ার আগে দেখে নিন চাল-ডাল, তেল ও মুরগির সর্বশেষ দাম

রাজধানীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বর্তমানে মিশ্র চিত্র দেখা যাচ্ছে। চাল ও আটার দামে কিছুটা স্বস্তি এলেও সয়াবিন তেল, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, শসা, চিনি ও...

Recent Comments