Thursday, July 23, 2026
Home জাতীয় ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক এই সম্মাননা টেকসই ব্যাংকিং এবং দায়িত্বশীল আর্থিক কার্যক্রমে ব্যাংকটির ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স বিশ্বব্যাপী ব্যাংকিং ও আর্থিক খাতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। ‘সেরা ইএসজি ব্যাংক’ বিভাগে সেইসব প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা হয়, যারা পরিবেশবান্ধব অর্থায়ন, কার্যকর সুশাসন, সামাজিক প্রভাব সৃষ্টি এবং দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

প্রাইম ব্যাংক জানায়, তারা দীর্ঘদিন ধরে ইএসজি নীতিমালাকে ব্যাংকের কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা ও অর্থায়ন কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড এবং দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীল ব্যাংকিং নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

ব্যাংকটি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পরিবেশবান্ধব শিল্প এবং অন্যান্য সবুজ প্রকল্পে অর্থায়ন জোরদার করেছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, কৃষি খাত এবং আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণেও কাজ করছে।

প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান বলেন, টানা চারবার এ স্বীকৃতি অর্জন টেকসই অর্থায়ন ও দায়িত্বশীল ব্যাংকিংয়ে ব্যাংকের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, কর্মকর্তা, গ্রাহক ও অংশীজনদের সহযোগিতায় ভবিষ্যতেও একটি সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল অর্থনীতি গড়ে তুলতে  কাজ করে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments