Monday, May 25, 2026
Home কর্পোরেট ইউনিয়ন ব্যাংকের সিএফও হিসেবে যোগ দিলেন আলী রেজা

ইউনিয়ন ব্যাংকের সিএফও হিসেবে যোগ দিলেন আলী রেজা

ব্যাংকিং এবং নন-ব্যাংকিং আর্থিক খাতে দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যাংকার মো. আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ, ডিএআইবিবি শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগদান করেছেন। চতুর্থ প্রজন্মের শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসিতে যোগদানের পূর্বে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিএফও হিসেবে কর্মরত ছিলেন।

মো. আলী রেজা ১৯৯৮ সালে সোনালী ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে তার কর্ম জীবন শুরু করেন। শাখা ব্যাংকিং কার্যক্রম, এসএমই অর্থায়ন, কর্পোরেট ক্রেডিট, প্রজেক্ট ফাইন্যান্স, বৈদেশিক বাণিজ্য অপারেশন এবং সেন্ট্রাল অ্যাকাউন্টসে তার কর্মদক্ষতার জন্য স্বীকৃতি লাভ করেন। তিনি ব্যাংকের কৌশলগত আর্থিক পরিকল্পনা, বাজেট, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং এ রুপান্তর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি কর্মজীবনে ঝুকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান, কোম্পানি সেক্রেটারি এবং শরীয়াহ্ সেক্রেটারি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।

মো. আলী রেজা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রী অর্জন করেন এবং Institute of cost and Management Accountants of Bangladesh (ICMAB) এর ফেলো সদস্য I Accounting and Auditing Organization for Islamic Financial Institutions (AAOIFI), Bahrain এর সদস্য।

এছাড়াও মো. আলী রেজা, আর্থিক কৌশল, ট্যাক্স প্লানিং এবং ম্যানেজমেন্ট, বাজেটিং, কষ্ট ম্যানেজমেন্ট, মুনাফা অর্জন ক্ষমতা বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেজারি ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং (বিপিআর) এবং কর্পোরেট ফাইন্যান্স সহ অন্যান্য খাতে কাজ করার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। পেশাগত দক্ষতাবৃদ্ধিকল্পে তিনি সৌদিআরব, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, থাইল্যান্ড এবং ভারত ভ্রমণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments