Wednesday, April 15, 2026
Home কর্পোরেট ইউনিয়নপে ব্র্যান্ডের ‘খিদমাহ’ ক্রেডিট কার্ড চালু করল ইসলামী ব্যাংক

ইউনিয়নপে ব্র্যান্ডের ‘খিদমাহ’ ক্রেডিট কার্ড চালু করল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের গ্রাহকদের জন্য আন্তর্জাতিক লেনদেনে নতুন সুবিধা নিয়ে এসেছে ‘খিদমাহ’ নামে একটি বিশেষ ক্রেডিট কার্ড। UnionPay International (ইউপিআই) ব্র্যান্ডের আওতায় চালু হওয়া এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

নতুন এ কার্ডের মাধ্যমে ভ্রমণ, উচ্চশিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে চীনসহ বিভিন্ন দেশে অর্থ পরিশোধ সহজ হবে বলে জানানো হয়েছে। গ্রাহকরা কিউআর কোড ও পিওএস মেশিনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশে অবস্থানকালে এটিএম থেকে নগদ অর্থ উত্তোলনের সুবিধাও পাবেন। ব্যাংক সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় এন্ডোর্সমেন্ট সাপেক্ষে বিশ্বের প্রায় ১৮৩টি দেশে বৈদেশিক মুদ্রায় লেনদেন করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপিআই-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান চাই হুইমিং। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। কার্ডটির বিভিন্ন সুবিধা ও ব্যবহার পদ্ধতি নিয়ে আলোচনা করেন ইউপিআই কন্ট্রি ম্যানেজার মাসুদ রায়হান।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, আন্তর্জাতিক মানের নিরাপদ ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা গ্রাহকদের বৈদেশিক লেনদেনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ সুদে ঋণ দেবে ইউসিবি-এসএমই ফাউন্ডেশন

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি...

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্...

মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধন করল এমটিবি ফাউন্ডেশন

বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাগ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

Recent Comments