Saturday, July 11, 2026
Home কর্পোরেট আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে “বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিআইটিআই) শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লাহ খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কার্যকর বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা কেবল একটি নিয়ন্ত্রক বাধ্যবাধকতা নয়, বরং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার একটি অপরিহার্য উপাদান। তিনি উল্লেখ করেন, ইসলামী ব্যাংক হিসেবে শরিয়াহ নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিরাপদ ও মানসম্পন্ন বিনিয়োগ নিশ্চিত করা এবং আমানতকারীদের আস্থা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্বশীল ও বিচক্ষণতার সঙ্গে যথাযথ বিনিয়োগ মূল্যায়ন, ঝুঁকি শনাক্তকরণ, প্রয়োজনীয় ডকুমেন্টেশন নিশ্চিতকরণ এবং নিয়মিত তদারকির মাধ্যমে বিনিয়োগের গুণগত মান বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সময়োপযোগী ও সঠিক বিনিয়োগ মূল্যায়ন ভবিষ্যতের বহু ঝুঁকি ও জটিলতা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিআইটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুর রহিম দোয়ারী। কর্মশালায় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন, মো. মাজহারুল আলম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের মোট ৪৮ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম আরও সুসংহত ও কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের দক্ষ, প্রযুক্তিবান্ধব ও উদ্ভাবনী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার...

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দৈনন্দিন কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতের আগে সেদিনের সাপ্তাহিক বন্ধের তালিকা জেনে নেওয়া জরুরি। অন্যথায় গন্তব্যে গিয়ে মার্কেট বা দোকানপাট বন্ধ...

ভোটার হতে চাইলে দিতে হবে পরিবারের সবার এনআইডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে পিতামাতা ছাড়াও পরিবারের অন্য সব...

মিডল্যান্ড ব্যাংক ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে চুক্তি

ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সঙ্গে এক চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে...

Recent Comments