Saturday, July 18, 2026
Home কর্পোরেট আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিটিগেশন ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিটিগেশন ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘‌লিটিগেশন ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) আয়োজিত এ কর্মসূচি গত শনিবার অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. রাফাত উল্লা খান। তিনি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অর্থঋণ আদালত, ঢাকার যুগ্ম জেলা জজ মো. মোশাররফ হোসেন। তিনি লিটিগেশন-সংক্রান্ত আইনি প্রক্রিয়া, বিভিন্ন চ্যালেঞ্জ, সঠিক নথিপত্র প্রস্তুত, ডিক্রি জারি এবং কার্যকর বিনিয়োগ আদায়ের কৌশল বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও বিচারিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআইয়ের অধ্যক্ষ ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুর রহিম দুয়ারী। এছাড়া ব্যাংকের চিফ লিগাল অফিসার সরাফত উল্লাহ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এসএম জুলকার নায়েন, প্রিন্সিপাল অফিসার মো. শামীমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে মোট ৪৮ জন নির্বাহী ও কর্মকর্তা কর্মশালায় অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments