Saturday, July 18, 2026
Home পুঁজিবাজার আর্থিক প্রতিবেদন ও আইপিও প্রক্রিয়া সহজ করা হবে: বিএসইসি চেয়ারম্যান

আর্থিক প্রতিবেদন ও আইপিও প্রক্রিয়া সহজ করা হবে: বিএসইসি চেয়ারম্যান

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সংক্ষিপ্ত করার পাশাপাশি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া আরো সহজ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

পাশাপাশি শেয়ারবাজারের কার্যক্রম ডিজিটালাইজেশনের দিকে জোর দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলামসহ এক্সচেঞ্জটির পরিচালক, সদস্য, ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আইপিও প্রক্রিয়া ও সিকিউরিটিজ আইন সহজ করার দাবি জানান।
ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘বর্তমান কমিশন নতুন এসেছে, তাদের কাজের মূল্যায়নের জন্য ছয় মাস সময় দিতে হবে। অতীতে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পালন করাই স্টক এক্সচেঞ্জের মূল কাজ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বর্তমান কমিশন এরই মধ্যে স্টক এক্সচেঞ্জের ওপর অর্পিত ক্ষমতাচর্চার বিষয়ে জোর দিয়েছে।’

ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, ‘ডিমিউচুয়ালাইজেশনের (মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্‌করণ) সময় বলা হয়েছিল যে পাঁচ বছর পর এটি পুনর্মূল্যায়ন করা হবে। কিন্তু ১১ বছর হয়ে গেলেও সেটি করা হয়নি। আমাদের দাবি থাকবে এটি যাতে দ্রুতই করা হয়।’ পাশাপাশি সিডিবিএলকে তালিকাভুক্ত ও সিসিবিএলে ডিএসইর মালিকানা আরো বাড়ানোর দাবি জানান তিনি।

শেয়ারবাজারের উন্নয়নে নিয়ন্ত্রণমূলক মানসিকতা পরিহার করে সমাধানমুখী মনোভাব নিয়ে কাজ করার ঘোষণা দিয়ে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, ‘তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য বিদ্যমান পূর্ণাঙ্গ ত্রৈমাসিক রিপোর্টিংয়ের পরিবর্তে আন্তর্জাতিক হিসাবমান (আইএএস) ৩৪ অনুযায়ী সংক্ষিপ্ত বা কনডেন্সড প্রতিবেদন চালু করা হবে। ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আকৃষ্ট করতে আইপিও বিধিমালা পর্যালোচনা ও তা সহজ করতে আগামী সপ্তাহ থেকেই ডিএসই, আইসিএবি ও মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে যৌথ বৈঠক শুরু করব আমরা। কাগজনির্ভরতা কমিয়ে এক্সবিআরএল ও এক্সএমএল-ভিত্তিক স্বয়ংক্রিয় রিপোর্টিং ব্যবস্থা চালু করা হবে।’

গ্রাহকের নিরাপত্তা নিশ্চিতে ব্রোকারদের ডিজিটাল ট্রেডিংয়ে জোর দেয়ার আহ্বান জানিয়ে মাসুদ খান আরো বলেন, ‘ধাপে ধাপে টি+১ সেটলমেন্ট প্রবর্তন, আইপিও ও সার্ভিল্যান্সের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জকে আরো ক্ষমতায়ন ও মিউচুয়াল ফান্ড শিল্পের অনিয়ম দূর করতে বিশেষায়িত আদালত গঠনের জন্য কাজ করবে কমিশন। বিদেশী বিনিয়োগকারীদের মূলধনি মুনাফার কর-সংক্রান্ত জটিলতা দূর করতে এনবিআরের সঙ্গে কাজ করার পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের আর্থিক শিক্ষায় জোর দেয়া হবে। ছয় মাস বা এক বছর পর অংশীজনদের মুখোমুখি হয়ে এ সময়ের মধ্যে আমরা কী প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং কী কাজ করেছি সে বিষয়ে জবাবদিহি করতে চাই। পুঁজিবাজারকে এগিয়ে নিতে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকার, মার্চেন্ট ব্যাংক, তালিকাভুক্ত কোম্পানি ও বিনিয়োগকারী সব পক্ষকে একই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

Recent Comments