Friday, May 1, 2026
Home আইন আদালত আগারগাঁওয়ে চড়া মূল্যে ওষুধ বিক্রি, ৪ দোকানিকে জরিমানা

আগারগাঁওয়ে চড়া মূল্যে ওষুধ বিক্রি, ৪ দোকানিকে জরিমানা

রাজধানীর আগারগাঁও এ নিউরোসায়েন্স হাসপাতাল সংলগ্ন এলাকায় অধিক মূল্যে ওষুধ বিক্রি, অবৈধভাবে রাস্তার ওপরে অস্থায়ী ফার্মেসী স্থাপনসহ বিভিন্ন অপরাধে চার ওষুধ দোকানিকে আর্থিক জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত র‌্যাব-২ এর একটি দল এ অভিযান চালায়। সংঘবদ্ধ দালাল চক্র নিউরোসাইয়েন্স হাসপাতালের সামনে রাস্তার ওপর অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী ওষুধের দোকানে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছে। তারা অসুস্থ রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণাও করে আসছিল।

র‌্যাব-২ আরও জানায়, অভিযান চলাকালে তাৎক্ষণিকভাবে একজন সেবা গ্রহীতা অভিযোগ করেন। পরে সেই অভিযোগের ভিত্তিতে দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার ফার্মেসি অধিক মূল্যে ওষুধ বিক্রি করছে প্রমাণ মেলে। এছাড়াও ফার্মেসিগুলো অবৈধভাবে ফুটপাতে স্থাপন করা হয়েছিল। এসব কারণে প্রতিটি দোকানের মালিককে দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জনশৃঙ্খলার স্বার্থে এবং সেবা নির্বিঘ্ন করার জন্য দোকানগুলো মেইনরোড থেকে সরিয়ে নেওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের...

চতুর্থ প্রান্তিকে আদানি পাওয়ারের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ

বিদ্যুৎ চাহিদার প্রতিকূলতার মধ্যেও চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ। একই সঙ্গে ২০২৫-২৬...

লিগ্যাসি ফুটওয়্যারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার  (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের...

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের...

Recent Comments