Sunday, May 3, 2026
Home অর্থ-বানিজ্য আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না সে ব্যাপারে মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আজ মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘আমাদের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারে একটি আইন আছে। সে আইন অনুসারে আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসে সমন্বয় করে আমরা দাম বাড়াইনি।’

‘আমরা আগামী মাসের দামের ওপর কাজ করছি। যদি সমন্বয় করে দেখা যায় যে, এখনই দাম বৃদ্ধি করা প্রয়োজন, তাহলে আমরা আলোচনা করে কেবিনেটে নিয়ে তারপর মূল্য বৃদ্ধি করার চিন্তা করব,’ যোগ করেন তিনি।

জ্বালানিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে দক্ষিণ এশিয়ার সব দেশ জ্বালানি তেলের সরবরাহে হিমশিম খাচ্ছে। পাকিস্তান ৫০ শতাংশ দাম বাড়িয়েছে। শ্রীলঙ্কা রেশনিং ও কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে। ভারত, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ইতিমধ্যে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। কিন্তু বাংলাদেশে দাম বাড়ায়নি। বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক বাড়লেও দেশের শিল্প কার্যক্রম, সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনা করে সরকার এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে।

তিনি আরও কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিতের জন্য কৃষক কার্ড প্রদানের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সব জেলা প্রশাসনকে সরকার নির্দেশনা দিয়েছে। একটি জেলা পর্যায়ে মনিটরিং টিম করা হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্যরা আজ শপথ নিতে যাচ্ছেন। রবিবার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত...

দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার

রাজধানীতে চাঁদাবাজি দমনে জোরালো অভিযান চালিয়ে গত দুই দিনে ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে তালিকাভুক্ত অপরাধীও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়।...

সোনালী ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন সাড়ে তিন লাখ টাকা

সোনালী ব্যাংক পিএলসিতে জেনারেল ম্যানেজার পদমর্যাদায় সিনিয়র কনসালট্যান্ট (ইসলামিক ব্যাংকিং) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের...

উচ্চতর স্কেল পাচ্ছেন ২ হাজার শিক্ষক

দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজের আরও প্রায় দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর)। অধিদপ্তরের মে মাসের...

Recent Comments