Monday, May 25, 2026
Home কর্পোরেট আইসিবি প্রধান কার্যালয় পরিদর্শন করলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব

আইসিবি প্রধান কার্যালয় পরিদর্শন করলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। গতকাল এ উপলক্ষে আইসিবির প্রধান কার্যালয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

এ সময় সচিব নাজমা মোবারেক আইসিবির সার্বিক কার্যক্রম, বিনিয়োগ পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। তিনি আর্থিক খাতের উন্নয়ন ও মূলধন বাজারে আইসিবির অবদান আরও বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, যুগ্ম সচিব ড. দেলোয়ার হোসেন ও জ্যেষ্ঠ সহকারী সচিব ফারজানা জাহান। এছাড়া আইসিবির ডিএমডি মো. নূরুল হুদা, বিভিন্ন সাবসিডিয়ারি কোম্পানির সিইও, মহাব্যবস্থাপক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার আলোচনায় আইসিবির ভবিষ্যৎ কৌশল, বিনিয়োগ বিস্তৃতি এবং শেয়ার বাজারকে গতিশীল করতে সম্ভাব্য উদ্যোগ নিয়ে মতবিনিময় করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের কাছে দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সফলতা কামনায় বিশেষ দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন...

শেয়ারবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে বিআরবি ক্যাবল

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) সঙ্গে একটি চুক্তি...

Recent Comments