Monday, June 15, 2026
Home খেলাধুলা আইপিএলে এক রাতে একাধিক বাজে খবর পেল রাজস্থান

আইপিএলে এক রাতে একাধিক বাজে খবর পেল রাজস্থান

এবারের আইপিএলটা রাজস্থান রয়্যালসের জন্য ভুলে যাওয়ার মতোই। দলটির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এসেছে। সেটার রেশ কাটতে না কাটতে গত রাতে তারা পেয়েছে একাধিক দুঃসংবাদ। রাজস্থানের এক ক্রিকেটার টুর্নামেন্টের শেষ ভাগে এসে ছিটকে গেছেন। টুর্নামেন্টে তাদের পথচলাও শেষ হলো।

জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে গত রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেছে রাজস্থান রয়্যালস। ম্যাচ শুরুর আগেই রাজস্থানের সন্দীপ শর্মা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। আঙুল ভাঙার কারণেই আইপিএলের বাকি অংশে তাঁর খেলা হচ্ছে না। ম্যাচ শেষের পর রাজস্থান পেয়েছে আরও এক দুঃসংবাদ। মুম্বাই ইন্ডিয়ান্স ১০০ রানে জেতায় রাজস্থান প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল। ১১ ম্যাচে ৩ জয় ও ৮ হারে ৬ পয়েন্ট নিয়ে রাজস্থান এখন পয়েন্ট টেবিলের ৮ নম্বরে।

টস জিতে গত রাতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। প্রথমে ব্যাটিং পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স করেছে ২০ ওভারে ২ উইকেটে ২১৭ রান। দুই ওপেনার রায়ান রিকেলটন (৬১) ও রোহিত শর্মা (৫৩) করেছেন ফিফটি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব দুজনেই করেছেন ৪৮ রান। ২১৮ রানের লক্ষ্যে নেমে রাজস্থান ৫ ওভারে ৫১ রান করলেও তারা হারিয়েছে ৫ উইকেট। একটা পর্যায়ে তাদের ১০০ রান করাও অনেক কঠিন মনে হচ্ছিল। ৮ নম্বরে নামা জফরা আর্চারের ২৭ বলে ৩০ রানের আগেই দলীয় স্কোর সেঞ্চুরি পেরিয়েছে। ১৬.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় রাজস্থান। অধিনায়ক পরাগ (১৬) ও উইকেটরক্ষক ধ্রুব জুরেল (১১) আশানুরূপ ব্যাটিং করতে পারেননি।

বড় ব্যবধানে ম্যাচ হারায় মুম্বাইকে যেমন কৃতিত্ব দিয়েছেন পরাগ, একই সঙ্গে নিজেদেরও দায় দেখছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজস্থান অধিনায়ক বলেন, ‘মুম্বাই যেভাবে ব্যাটিং করেছে, কৃতিত্ব তাদের দিতেই হচ্ছে। তারা উইকেট ধরে রেখেছে। ১৯০-২০০ রান এই উইকেটের জন্য আদর্শ। আমরা দারুণ শুরু করেছি। তবে মিডল অর্ডারে আমাকে ও ধ্রুবকে দায়িত্ব নিতে হতো।’

সন্দীপ চোটে পড়েছিলেন ২৮ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে। জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে গুজরাট অধিনাক শুবমান গিলের শট ঠেকাতে গিয়েই আঙুলে ব্যথা পেয়েছিলেন সন্দীপ। বোলার ছিলেন স্বয়ং সন্দীপ। তখন দলের ফিজিওর কাছে তিনি গিয়েছিলেন এবং ৪ ওভারের বোলিং স্পেল পূর্ণ করেছিলেন।

সন্দীপ ছিটকে যাওয়ায় গত রাতে মুম্বাইয়ের বিপক্ষে খেলেন আকাশ মাধওয়াল। ৪ ওভারে ৩৯ রান দিয়েও কোনো উইকেট পাননি মাধওয়াল। আর ৩৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রান করে ম্যাচ-সেরা হয়েছেন মুম্বাইয়ের রায়ান রিকেলটন। রাজস্থানের আগে চেন্নাই সুপার কিংসেরও এবারের আইপিএল থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে। চিদাম্বরম স্টেডিয়ামে পরশু রাতে পাঞ্জাব কিংসের কাছে চেন্নাই হেরেছে ৪ উইকেটে। ১০ ম্যাচে ২ জয় ও ৮ হারে ৪ পয়েন্ট নিয়ে চেন্নাই এখন পয়েন্ট টেবিলের তলানিতে (দশ নম্বরে)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments