আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
চুক্তি অনুযায়ী, আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের অভ্যন্তরীণ রুটের টিকিট ক্রয়ের ক্ষেত্রে এ বিশেষ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের ভ্রমণ সুবিধা বৃদ্ধি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


