Tuesday, June 23, 2026
Home পুঁজিবাজার অ্যাডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা

অ্যাডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ০.৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে টাকা ৭২ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৯০ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৪৩ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর, বিকাল ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়ন সহজ করতে সিটি ব্যাংক, মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা

সিটি ব্যাংক পিএলসি, মিল্ক ভিটা এবং অ্যাগ্রোশিফট সম্প্রতি একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলে দেশের...

ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান আইবিসিএফ’র

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর নির্বাহী কমিটি এবং টাস্ক কমিটির সম্মিলিত সভা গত বৃহস্পতিবার (১৮ জুন) আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের বোর্ড রুমে...

জানুয়ারি–মার্চে ৬৬৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি মেটলাইফের

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৬৬৯ কোটি টাকার বেশি বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এই প্রান্তিকে দেশের সব জীবন বিমা প্রতিষ্ঠানের মধ্যে এটিই...

প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিংয়ে চলমান রাষ্ট্রীয় সফরে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হতে আজ মঙ্গলবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ মঙ্গলবার...

Recent Comments