Sunday, May 31, 2026
Home কর্পোরেট অন্তু করিম ই-ক্লাবের নতুন সভাপতি, সম্পাদক জিসান

অন্তু করিম ই-ক্লাবের নতুন সভাপতি, সম্পাদক জিসান

বাংলাদেশের উদ্যোক্তাদের সংগঠন ই-ক্লাবের (অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর বনানী ক্লাবে ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।

কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব অন্তু করিম, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সোলায়মান আহমেদ জিসান। এছাড়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আব্দুল্লাহ সাফি, ভাইস প্রেসিডেন্ট হিসেবে স্থপতি মো. আব্দুর রহমান নিপু, ফাহমিদা আহমেদ বিউটি এবং অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন বিভিন্ন পেশার সফল ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট অন্তু করিম তার বক্তব্যে বলেন, ‘আমরা ই-ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে উদ্যোক্তাদের জন্য আরও কার্যকর নেটওয়ার্কিং ও সহায়তার সুযোগ থাকবে।’ সাধারণ সম্পাদক সোলায়মান আহমেদ জিসান বলেন, ‘আমরা একটি আধুনিক, সুসংগঠিত এবং কার্যকরী সংগঠন গড়ে তুলতে দৃঢ় সংকল্পবদ্ধ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহরিয়ার খান ও অন্যান্য গুণীজন। শপথগ্রহণের মাধ্যমে নতুন কমিটি তাদের কার্যক্রম শুরু করবে এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকরী করার জন্য একযোগে কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments