Monday, April 20, 2026
Home তথ্য প্রযুক্তি অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের জন্য সুখবর দিল বিটিআরসি

অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের জন্য সুখবর দিল বিটিআরসি

আগামী ২৬ ডিসেম্বরের পর দেশে সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে। তবে এর আগে থেকে যারা অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করছেন, তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোন স্বংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে বলে জানিয়েছে বিটিআরসি।

রবিবার (১৬ নভেম্বর) বিটিআরসির এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।
আগামী ১৬ ডিসেম্বরে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেমটি চালু হতে যাচ্ছে। ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সকল মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।

আপনার হ্যান্ডসেটের IMEI নাম্বার জানার জন্য ডায়াল করুন *#06#।

অতঃপর মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<space>১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে প্রেরণ করুন। ফিরতি মেসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।
NEIR সম্পর্কিত যে কোন তথ্য জানার প্রয়োজন হলে বিটিআরসি’র হেল্পডেস্ক নম্বর ১০০ এ কল করুন। যেকোনো অপারেটরের মোবাইল নাম্বার থেকে ডায়াল করুন *16161#।

সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর ১২১ এ ডায়াল করে অথবা কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি যোগাযোগ করে এ সংক্রান্ত সেবা নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে একটি সেমিনার আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে...

ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপরিচিত ব্র্যান্ড ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ...

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছে এসবিএম ব্যাংক পিএলসি। সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ...

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২০...

Recent Comments