Sunday, May 31, 2026
Home কর্পোরেট Hohem এর এআই গিম্বল নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড

Hohem এর এআই গিম্বল নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড

বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড Hohem বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। ধানমন্ডির গ্রীন গার্ডেনে অনুষ্ঠিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, Hohem-এর নতুন দুটি অত্যাধুনিক এআই গিম্বল উন্মোচন করে।  Hohem, যা তাদের এআই চালিত গিম্বল এবং উচ্চমানের মাইক্রোফোনের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়, কনটেন্ট নির্মাতাদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে। এই ইভেন্টটি শুধু নতুন পণ্য প্রদর্শনের জন্য নয়, বরং প্রযুক্তি অনুরাগীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য মঞ্চ হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানে উন্মোচিত হয়েছে Hohem iSteady X3 SE, যা নতুন ভ্লগারদের জন্য বিশেষভাবে তৈরি। ডিটাচেবল রিমোটের সাহায্যে এটি সৃজনশীল ভিডিও কন্টেন্ট নির্মাণকে আরও সহজ করেছে। স্মার্টফোনের মাধ্যমে স্থিতিশীল ভিডিও ধারণের সুবিধা থাকা এই গিম্বলটি ভ্লগিংকে সহজ ও উপভোগ্য করে তুলবে।

 

একইসঙ্গে প্রকাশিত হয়েছে Hohem iSteady M7, যা উন্নত ডিপ লার্নিং প্রযুক্তি এবং স্টেবিলাইজেশন ফিচার দিয়ে সিনেমাটিক শট ধারণের জন্য উপযোগী। এটি টাইম-ল্যাপস এবং ডলিজুম সহ বিভিন্ন শুটিং মোড সরবরাহ করে। এর টাচ ডিসপ্লে এবং রিমোট কন্ট্রোল সিস্টেম এটিকে বাজারের অন্যান্য গিম্বলের তুলনায় অনন্য করে তুলেছে। এআই সেন্সর ক্যামেরার মাধ্যমে এটি মানুষ কিংবা বস্তুর গতিবিধি সহজেই ধারণ করতে সক্ষম।  Hohem-এর আরেকটি জনপ্রিয় গিম্বল, iSteady V3, প্রদর্শিত হয় এই অনুষ্ঠানে। এটি আধুনিক এআই স্মার্ট ট্র্যাকিং প্রযুক্তি, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, এবং বিভিন্ন শুটিং মোডের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত। অ্যাকশন ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা ব্যবহারকারীদের জন্যও Hohem বিভিন্ন মডেলের গিম্বল সরবরাহ করে, যা তাদের ভিডিও নির্মাণের অভিজ্ঞতাকে উন্নত করে।

নতুন গিম্বলগুলো ২০২৫ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ওয়েবসাইট, শাখা অফিস এবং অনুমোদিত রিসেলারদের মাধ্যমে পাওয়া যাবে। Hohem-এর এই পদক্ষেপ প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments