Thursday, July 16, 2026
Home কর্পোরেট ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্ক পার্টনার সম্মেলন অনুষ্ঠিত

ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্ক পার্টনার সম্মেলন অনুষ্ঠিত

দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন তাদের স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের ‘পার্টনার্স সামিট-২০২৫’ আয়োজনের মধ্য দিয়ে ব্যবসায়িক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। শনিবার (১৮ জানুয়ারি) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে আয়োজিত এ সম্মেলনে দেশের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি এবং কর্মকর্তারা অংশ নেন।

উদ্বোধনী পর্বে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং পরিচালক তাহমিনা আফরোজ তান্না বেলুন উড়িয়ে সম্মেলনের সূচনা করেন। “রিডিফাইনিং ফিউচার টুগেদার” স্লোগান ধারণ করে সম্মেলনে ভবিষ্যৎ বাজার কৌশল নির্ধারণ এবং গ্রাহকদের সেরা সেবা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।  এসময় ডিস্ট্রিবিউটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এস এম শামছুল আলম বলেন, “ডিস্ট্রিবিউটরদের অক্লান্ত পরিশ্রমেই ওয়ালটন আজ দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ডে পরিণত হয়েছে। তারা আমাদের সফলতার অন্যতম মূল চালিকাশক্তি।”

পরিচালক তাহমিনা আফরোজ তান্না জানান, বর্তমানে ওয়ালটন ৩০টিরও বেশি ধরণের হোম ও স্মল অ্যাপ্লায়েন্সের ৩ শতাধিক মডেল বাজারজাত করছে। নতুন উদ্ভাবন ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি নিয়ে গবেষণায় প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে। তিনি ২০২৫ সালের জন্য পরিবেশবান্ধব ও উদ্ভাবনী ফিচারসমৃদ্ধ নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দেন।  সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ২০২৪ সালে বিক্রয়ে অসামান্য অবদান রাখা ৪৯ জন ডিস্ট্রিবিউটর ও বিক্রয় প্রতিনিধিকে পুরস্কৃত করা। পুরস্কৃতদের মধ্যে ছিল নগদ অর্থ পুরস্কার, সার্টিফিকেট এবং সেরা পারফরমার সম্মাননা।

ওয়ালটনের চিফ বিজনেস অফিসার মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী এবং জনপ্রিয় চিত্রনায়ক ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।  সম্মেলনের শেষ পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অংশগ্রহণকারীদের মন জয় করে। সম্মেলনের মাধ্যমে ওয়ালটন তাদের ডিস্ট্রিবিউটরদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা অর্জনে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments