Thursday, June 4, 2026
Home পুঁজিবাজার দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ জানুয়ারি) মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ২৬০ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে পাওয়ার মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন ডিএসইতে মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৫০ পয়সা ১০ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে রানার অটোমোবাইলস পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড,সামিট অ্যালাইন্স পোর্ট লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড, কহিনূর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট পিএলসি এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments