Monday, April 20, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সভা সম্পন্ন

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সভা সম্পন্ন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সফলভাবে দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন আয়োজন করেছে। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এ সম্মেলনের সমাপ্তি হয় রবিবার (১৯ জানুয়ারি)।  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল এবং শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ।

সম্মেলনের সূচনা বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। দোয়া-মোনাজাত পরিচালনা করেন শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ।  অনুষ্ঠানে ব্যাংকের আরও বিশিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম, মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন, ড. এম কামাল উদ্দীন জসীম ও মোঃ মাকসুদুর রহমান।

ব্যাংকের ১৬টি জোনের জোনপ্রধান, ৮টি কর্পোরেট শাখা এবং ৪০০টি শাখার ব্যবস্থাপকরা সম্মেলনে অংশগ্রহণ করেন। এ আয়োজনের উদ্দেশ্য ছিল ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম উন্নয়নের জন্য নতুন কৌশল নির্ধারণ, কর্মপরিকল্পনা পর্যালোচনা এবং সেবার মান উন্নয়ন।  সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিগত বছরের সাফল্য ও চ্যালেঞ্জ বিশ্লেষণ করেন। একই সঙ্গে ২০২৫ সালের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন।

এ আয়োজনের মাধ্যমে ইসলামী ব্যাংক ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করে। অংশগ্রহণকারীরা এই সম্মেলনকে ব্যাংকের সেবা ও কার্যক্রম উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে একটি সেমিনার আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে...

ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপরিচিত ব্র্যান্ড ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ...

এসবিএম ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছে এসবিএম ব্যাংক পিএলসি। সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ...

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২০...

Recent Comments