Friday, July 17, 2026
Home অর্থ-বানিজ্য গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে উদ্বিগ্ন ব্যবসায়ীরা, বাড়তে পারে মূল্যস্ফীতি

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে উদ্বিগ্ন ব্যবসায়ীরা, বাড়তে পারে মূল্যস্ফীতি

দেশে গ্যাস সংকটের মধ্যে দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। চাহিদার বিপরীতে প্রতিদিন গ্যাস সরবরাহ ঘাটতি রয়েছে ১০০ থেকে ১২০ কোটি ঘনফুট। বর্তমানে ব্যবহৃত গ্যাসের ৭৫ শতাংশ আসে দেশি উৎস থেকে এবং বাকি ২৫ শতাংশ আমদানি করা এলএনজি দিয়ে পূরণ করা হয়। তবে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
পেট্রোবাংলার প্রস্তাব অনুযায়ী, শিল্পখাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম দ্বিগুণ করে ৭৫ টাকা ৭২ পয়সা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আবাসিক খাতেও দাম বাড়ানোর উদ্যোগ রয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ব্যবসায় খরচ বেড়ে যাবে, যা সরাসরি পণ্যের দামে প্রভাব ফেলবে।

শ্রাবণী নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন বলেন, “গ্যাসের দাম বাড়লে ব্যাকওয়ার্ড লিংকেজ খাতগুলো বড় চাপে পড়বে। বেতন-বোনাস দেওয়া কঠিন হয়ে যাবে।” একইভাবে জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, “পণ্যের দাম বাড়লে ক্রেতাদের আগ্রহ কমে যাবে, যা ব্যবসায়িক ক্ষতি ডেকে আনবে।”
বিকেএমইএর পরিচালক মিনহাজুল হক বলেন, “ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটি ব্যবসার টেকসই অবস্থানকে নড়বড়ে করবে।”

অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, যা মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দেবে। অধ্যাপক আইনুল ইসলাম বলেন, “শুল্ক ও ভ্যাট বৃদ্ধির কারণে ইতিমধ্যেই বাজার চাপে রয়েছে। এর মধ্যে গ্যাসের দাম বাড়লে অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ক্ষতির মুখে পড়বেন।”এছাড়া, জ্বালানি খাতে অতিরিক্ত চাপ রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শ্রমিক অসন্তোষ ও বেতন বৃদ্ধির কারণে চাপের মধ্যে থাকা শিল্পখাতে নতুন করে কর্মসংস্থানে সংকট দেখা দিতে পারে। ব্যবসায়ীরা ও অর্থনীতিবিদরা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব পুনর্বিবেচনা করার এবং টেকসই সমাধানের পথে হাঁটার। কারণ, অপ্রত্যাশিত সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক ভারসাম্য বিনষ্ট করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি

দেশের প্রান্তিক ও গ্রামীণ অঞ্চলের অসচ্ছল পরিবারের জন্য সুলভমূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং...

Recent Comments