Sunday, May 31, 2026
Home কর্পোরেট বিআরবি হসপিটালসে বিআরবি আইভিএফ সেন্টারের উদ্বোধন

বিআরবি হসপিটালসে বিআরবি আইভিএফ সেন্টারের উদ্বোধন

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি হসপিটালসের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান আইভিএফ সেন্টারটি উদ্বোধন করেন।

আইভিএফ সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেপাটোবিলিয়ারি ও পেনক্রিয়াটিক সার্জন ও বাংলাদেশের লিভার ট্রান্সপ্ল্যান্টের পথিকৃত অধ্যাপক মোহাম্মদ আলী।

আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গুলশান আরা, ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. মোসা. শাহীনা বেগম শান্তা এবং পেইনলেস নরমাল ডেলিভারি বিশেষজ্ঞ ডা. কাজী ফয়েজা আক্তার।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিগ্রেডিয়ার জেনারেল ডা. জামিল আহমদ (অবসরপ্রাপ্ত), পরিচালক-মেডিকেল সার্ভিসেস, বিআরবি হসপিটালস লিমিটেড। উক্ত অনুষ্ঠানের বিআরবি হসপিটালের কনসালটেন্টরা, উধ্বর্তন কর্মকর্তা, স্পেশালিস্ট, রেজিস্টার, মেডিকেল অফিসার, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানরা, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বিআরবি হসপিটাল চিকিৎসা সেবায় মানুষের আস্থার জায়গায় পৌঁছাতে পেরেছে এবং নতুন নতুন সেবা চালুর মাধ্যমে দেশের মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করছে বলে উল্লেখ করেন এবং আগামীতেও তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিআরবি হসপিটালস দেশে একটি বিশ্বমানের আইভিএফ সেন্টার গড়ে তুলেছে, এখন থেকে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি সমস্যায় রোগীরা বিদেশে না গিয়ে দেশেই উন্নত মানের চিকিৎসা সেবা পাবেন এবং মা-বাবা হওয়ার দীর্ঘ প্রতীক্ষার স্বপ্ন পূরণ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments