Friday, June 26, 2026
Home জাতীয় সারাদেশ সাভারে বাস-অ্যাম্বুলেন্সে আগুন, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪

সাভারে বাস-অ্যাম্বুলেন্সে আগুন, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পুলিশ টাউন এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্স ও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন বাসযাত্রী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন জানিয়েছেন, রাত ২টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, অ্যাম্বুলেন্সটি ঢাকা-মুখী লেনে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের পরপরই বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, বাসের যাত্রীরা আতঙ্কে দ্রুত বাস থেকে নেমে পড়েন, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা চারজন বের হতে না পারায় ঘটনাস্থলেই পুড়ে মারা যান।  ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন জানান, আহত সাতজনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারা অনেক আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে। দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে আমরা কাজ করছি।”  এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।  সড়ক দুর্ঘটনার এমন ভয়াবহ চিত্রে স্থানীয়রা বেশ আতঙ্কিত। তাদের দাবি, মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং গ্যাস সিলিন্ডারবাহী যানবাহনের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট...

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

Recent Comments