Saturday, May 2, 2026
Home জাতীয় যেভাবে ছড়ায় এইচএমপিভি ভাইরাস

যেভাবে ছড়ায় এইচএমপিভি ভাইরাস

মানব মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা সাধারণ ঠান্ডা থেকে শুরু করে গুরুতর শ্বাসকষ্ট পর্যন্ত নানা ধরনের অসুস্থতা সৃষ্টি করতে পারে। এটি সাধারণত শিশু, বয়স্ক এবং দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের ওপর বেশি প্রভাব ফেলে।

এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিছু নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে বেশি। যেমন:

১. যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল। বিশেষ করে ৫ বছরের নিচের শিশু এবং ৬০ বছরের বেশি বয়সী বয়স্করা।

২. ডায়াবেটিস, ক্যানসার, কিডনিজনিত জটিলতা, উচ্চ রক্তচাপ এবং অ্যাজমা রোগীরা।

৩. যেসব ওষুধ রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, সেগুলো সেবনকারী ব্যক্তি।

৪. অন্তঃসত্ত্বা নারী।

ভাইরাসটির সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, কাশি, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া এবং শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া বা ব্রংকাইটিসও হতে পারে। এই ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। তাই লক্ষণ অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। সাধারণত বিশ্রাম, প্রচুর পানি পান এবং পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তবে জটিলতা দেখা দিলে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন সাপোর্টসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

বর্তমানে এই ভাইরাসটি করোনার মতো মহামারি আকার ধারণ করেনি। তবে ভাইরাসটি ছড়ালে এবং নতুন রূপ নিলে তা ভয়াবহ আকার নিতে পারে। তাই শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রমণের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হামের টিকা নিয়ে ইউনিসেফের সতর্কতা না মেনে নিয়ম বদলায় ইউনূস সরকার

বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৩২ হাজারের বেশি...

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন

গাইবান্ধার বালাশীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করা এবং এ...

সভাপতি-সেক্রেটারিসহ ২৩ পদেই বিএনপির জয়

ঢাকার আইনজীবীদের অন্যতম পেশাজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি-র বার্ষিক নির্বাচনে এবার একতরফা জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। কার্যনির্বাহী কমিটির...

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, এ সফরে তিনি ধর্মীয়, অবকাঠামোগত ও ক্রীড়া সংশ্লিষ্ট বেশ কয়েকটি...

Recent Comments