Thursday, April 30, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকের বোর্ড সভা সম্পন্ন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা সম্পন্ন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে সভাটি সোমবার (৬ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়। এতে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাবসহ ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খানসহ অন্যান্য কর্মকর্তারা সভায় ব্যাংকের বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।  সভায় ব্যাংকের আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা, সেবার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তৌফিকা ফুডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি  গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)...

শাশা ডেনিমসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির...

ওয়াটা কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড  গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা...

Recent Comments