ব্র্যাক ব্যাংক সেনা ইন্স্যুরেন্সকে উন্নত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ব্র্যাক ব্যাংকের ডিএমডি অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (নর্থ) এ.কে.এম তারেক, হেড অব এসএমই লায়বিলিটি অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার মাহবুবুর রহমান এবং এসএমই ব্যাংকিংয়ের হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) এস.এম. আলমগীর হোসেন।
এই অংশীদারিত্ব ব্র্যাক ব্যাংকের ব্যতিক্রমী সেবা ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও উন্নত ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রদান এবং তাদের প্রয়োজন অনুযায়ী গ্রাহক-কেন্দ্রিক ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রকাশ করে।


