Saturday, April 18, 2026
Home পুঁজিবাজার দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই বেশ কিছু কোম্পানির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে জানা যায়, এদিন বাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেলেও সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদরের উত্থান। কোম্পানিটির শেয়ার আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়ে শীর্ষস্থান দখল করেছে।

এদিকে দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। এদিন প্রতিষ্ঠানটির শেয়ারদর আগের দিনের তুলনায় ২০ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওইমেক্স ইলেক্ট্রোড লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ৮২ শতাংশ বৃদ্ধি পেয়ে বিনিয়োগকারীদের নজর কাড়ে।

এছাড়া আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- রূপালী ব্যাংক পিএলসি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং রিলাইন্স ওয়ান মিউচুয়াল ফান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামী ২৪শে এপ্রিল শুরু হতে যাচ্ছে অ্যাক্সেনটেক এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬

'অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর জন্য সকল প্রস্তুতি নেয়া শেষ। বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম শীর্ষ সংগঠন ফরেন ইনভেস্টরস' চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও...

হজযাত্রা শুরু, প্রথম ফ্লাইটে গেলেন ৪১৯ জন

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটের ৪১৯ জন হজযাত্রী । যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি...

জামায়াতে ইসলামী ভদ্র দল, সংসদে তারা খুব ভালো ব্যবহার করে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমকে গণসংবর্ধনা দিয়েছে ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান...

Recent Comments