মেক্সিকোতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত মুশফিক। বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন।
সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনের উদ্দেশে দেশত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।


